জাতীয়

‘সমাজে মাদক থাকবে না’ নতুন আইজিপিকে দেয়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

‘সমাজে মাদক থাকবে না’ নতুন আইজিপিকে দেয়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট
ছবিঃ সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, 'সমাজে মাদক থাকবে না'– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান।   

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আলী হোসেন ফকির জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্ম সুন্দর করা হবে। সবার চাওয়া, পুলিশের ভিজিবল পোশাক থাকবে।

এর আগে সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২ শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়। জব্দ করা হয় মাদক।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।