জাতীয়
যেভাবে গ্রেপ্তার হন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ
অবশেষে গ্রেপ্তার হল ফয়সাল করিম মাসুদ, যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি। তার সঙ্গে সহযোগী আলমগীর হোসেন-কেও আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ও রোববার ভোরের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে এই অভিযান চালানো হয়। এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে জানা যায় যে, দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধের পর দেশ ত্যাগ করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আটককৃতরা হলেন— ফয়সাল করিম মাসুদ (৩৭), পটুয়াখালী, বাংলাদেশ। আলমগীর হোসেন (৩৪), ঢাকা, বাংলাদেশ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন এবং ভারতের বিভিন্ন স্থান ঘুরে বনগাঁ এলাকায় পৌঁছান। এসটিএফ জানিয়েছে, তাদের গ্রেপ্তারের উদ্দেশ্য ছিল যাতে তারা পুনরায় বাংলাদেশে পালিয়ে যেতে না পারে।
আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে।