জাতীয়

‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ বললেন প্রতিমন্ত্রী শারমিন পুতুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ বললেন প্রতিমন্ত্রী শারমিন পুতুল
শারমিন পুতুল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে দাঁড়ান প্রতিমন্ত্রী শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে তিনি দু-একবার ‘মাননীয় স্পিকার’-এর পরিবর্তে ‘মাই লর্ড’ বলে ফেলেন।

পরবর্তীতে তিনি বলেন, “ওকালতি করি, অভ্যাসবশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এজন্য দুঃখিত।” তবু, তিনি সমস্ত মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্ন প্রাণবন্তভাবে উত্তর দেন। কোনো অংশে মনে হয়নি যে, তিনি এমপি এবং প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন।

প্রতিমন্ত্রী সাবলীলভাবে সব প্রশ্নের উত্তর দেন। প্রথম সম্পূরক প্রশ্নের সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দ্বিতীয় সুযোগ পান জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এবং চতুর্থ সম্পূরকের সুযোগ পান নড়াইল-২ এর জামায়াতের এমপি মো. আতাউর রহমান।

প্রতিমন্ত্রীর প্রাণবন্ত এবং সাবলীল উত্তর সংসদে কিছুটা হাসি-মজার মুহূর্তও উপহার দিয়েছে, যা প্রথমবার সংসদে বক্তব্য দেওয়ার জন্য প্রশংসনীয় বলে মনে করা হচ্ছে।