জাতীয়
ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ
দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার সারা দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের আগেই উপজেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। আর ঈদের পর পর্যায়ক্রমে পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই পদক্ষেপের মাধ্যমে জেলা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আসবে বলে আশা করা হচ্ছে।