জাতীয়
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিস্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার এ ধরনের অপরাধের বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, নারী নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এদিকে, একই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা কিছু পরিবর্তন মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে, যা শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।
এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা সংশ্লিষ্ট একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।