জাতীয়

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

এছাড়াও দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।