জাতীয়

বিরোধী দলীয় নেতাকে নিজ কক্ষে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

বিরোধী দলীয় নেতাকে নিজ কক্ষে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানকে ডেকে সংক্ষিপ্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) বৈঠকটি সংসদের দক্ষিন প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিনী অধ্যাপক দিলারা হাফিজের নামাজার পর অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে নিজের কক্ষে আমন্ত্রণ জানান। বৈঠকটি প্রায় ১৭-১৮ মিনিট স্থায়ী হয়, এবং এ সময় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা কিছুক্ষণ কথা বলেন।

এ সময় বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।