জাতীয়

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মাহমুদুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মাহমুদুল
ছবিঃ সংগৃহিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। গত রোববার কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন।

উল্লেখ্য, লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।