জাতীয়
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন-অফলাইন নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী
ছবিঃ সংগৃহিত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অনলাইন নাকি অফলাইন- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার।
আজ রবিবার (০৫ এপ্রিল) এক বৈঠকে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, আগামী দুই একদিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেওয়ার কথা ছিল আজ।
গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি।