জাতীয়

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে ফকির মো. মহিউদ্দিনকে নিয়োগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে ফকির মো. মহিউদ্দিনকে নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে নতুন পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। এর অংশ হিসেবে ফকির মো. মহিউদ্দিনকে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে রেলভবন, ঢাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ফকির মো. মহিউদ্দিন প্রেষণে মহাব্যবস্থাপক (প্রকল্প) ও প্রকল্প পরিচালক হিসেবে “বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ” প্রকল্পের কাজ দেখভাল করছিলেন। নতুন পদায়নের সঙ্গে সঙ্গে তিনি রোলিং স্টক ব্যবস্থাপনার দায়িত্বও হাতে নেবেন এবং প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

একই প্রজ্ঞাপনে, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পদে থাকা আহমেদ মাহবুব চৌধুরীকে রেলপথ পরিদর্শন অধিদপ্তরে সরকারি রেল পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

রেলওয়ের সূত্রের খবর, নতুন এই পদায়নের মাধ্যমে রোলিং স্টক ব্যবস্থাপনা এবং নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহ প্রকল্পের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।