জাতীয়
দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
ছবি: পিএমও
দিলারা হাফিজের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (৫ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমও উপস্থিত ছিলেন। এছাড়া চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা এতে অংশ নেন।
দোয়া মাহফিলে মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করা হয়।