জাতীয়

আগামী ২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

আগামী ২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর।

সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর সূত্রে এ সফরের বিষয়টি জানা গেছে।

জানা যায়, সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে। যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে এটি ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে।

এছাড়া যশোর সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।