জাতীয়
সার্ভার জটিলতা ও লগইন রেজিস্টার্ড নিয়ে শুরুতেই হোঁচট খেল ‘ফুয়েল পাস’ অ্যাপ
দেশের জালানি বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরকার চালু করেছে ‘ফুয়েল পাস’ অ্যাপ। তবে এই অ্যাপে সার্ভার জটিলতা ও লগইন রেজিস্টার্ড নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পাম্পে গত কয়দিনের মতো আজকেও দেখা যায় আগের মতো বাইক ও গাড়ির লাইন। অনেক পেট্রোল পাম্পে তেল মিলছে না। যেগুলোতে মিলছে, সেগুলোতেও দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
ভুক্তভোগীরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাথে বিভিন্ন পাম্পে আসে ডিপো থেকে তেলের ট্রাক। তবে গাড়ির লাইনের অবস্থা চিরচেনা। বাইকাররা বলছেন, ফুয়েল পাস অ্যাপ এখন সংকটের আরেক নাম।
এসময় সাধারণ ক্রেতারা ফুয়েল পাস অ্যাপের কারিগরি দিকের উন্নয়নের প্রত্যাশার কথা জানান।
এরআগে গতকাল রবিবার (১২ এপ্রিল) থেকে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস অ্যাপ ব্যবস্থা চালু করে রাজধানীর সাতটি ফিলিং স্টেশন। ওই পাম্পগুলোতে তেল পেতে ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।