জাতীয়
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
ছবিঃ সংগৃহীত
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ভোর ৬টার পর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।
জাতীয় নিয়ে আরও পড়ুন