জাতীয়

ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম

ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় 
ছবিঃ সংগৃহিত

ধর্মমন্ত্রীর সভাপতিত্বে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।  

এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। 

উল্লেখ্য, বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।