জাতীয়

সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী  
ছবিঃ সংগৃহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।   

আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

শিগগিরই লোকবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে হামের সংক্রমণ বাড়লেও টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী ছয় মাস টিকা দিতে কোনো সমস্যা হবে না। 

এদিকে চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। 

এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জটিল অস্ত্রোপচার ও চিকিৎসায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন।