জাতীয়
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণায় বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এর আগে, গত ২৮ এপ্রিলও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়ও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করেই স্বর্ণের দাম নিয়মিতভাবে সমন্বয় করা হচ্ছে।