জাতীয়
তারেক রহমান সম্রাট বাবরের মতো সবার খোঁজ রাখেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই ১৩ বছর, ১৪ বছর আগে থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে। সম্রাট বাবরের মতন উনি সকল মানুষের খোঁজ রাখেন। কখন, কোন সময়, কত তড়িৎ গতিতে মানুষের সহযোগিতা করা যায়- তারেক রহমান সেটা করেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাসের (এপ্রিল) ১৬ তারিখে স্বাধীনতা সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোধা, তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা পদক মরণোত্তর পুরস্কার দেওয়া হলো। মাননীয় স্পিকার, কে দিলেন সে পুরস্কার? স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়ার গর্বিত সন্তান তারেক রহমানের হাত থেকে বেগম খালেদা জিয়ার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নিলেন। কে নিলেন, মাননীয় স্পিকার? বেগম খালেদা জিয়ার সন্তানের হাত থেকে তারই নাতনি জায়মা রহমান দাদীর জন্য পুরস্কার নিলেন। এ যে এক ইতিহাস।