জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু 
ছবিঃ সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৬ জন। 

আজ সোমবার (০৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ৫০ দিনে এই নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়ে ৩১১ জন। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে।