জাতীয়
চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি আদেশ কার্যকর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মো. মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি পেশাগত দক্ষতা ও মাঠপর্যায়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতার জন্য পরিচিত।
এর আগে তিনি ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে আলোচনা হয়।
পুলিশে যোগদানের পর তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)-এর ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত থেকে বিভিন্ন অভিযানে অংশ নেন।
নতুন দায়িত্বে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।