জাতীয়

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:২৪ এএম

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা 
ছবিঃ সংগৃহীত

দুপুরের মধ্যে ১১ জেলায় দমকাসহ ঝড়োয়া হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এইসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। 

আজ শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  

এছাড়া কুমিল্লা, রাজশাহী, পাবনা এবং নোয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।