জাতীয়

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা চলছে, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা চলছে, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদীয় এ বৈঠকে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।