জাতীয়

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৪৮ পিএম

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ সূত্রে জানা গেছে, ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি প্রায় ৫ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এ ঘটনায় বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও চীনের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।