জাতীয়
রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়, এটি একটি ‘মৃদু’ মাত্রার ভূমিকম্প।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূকম্পন কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।
এর আগে গত ৮ জুন বাংলাদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
জাতীয় নিয়ে আরও পড়ুন