জাতীয়
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার (২২ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফাহিমা নাসরিনের করা এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যে এই বৃহৎ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়নের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে। ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে প্রয়োজনীয় আইনি ও নীতিগত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন