জাতীয়

কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে: অর্থমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:২০ পিএম

কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, সরকার করনীতি প্রণয়নে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। কর ব্যবস্থাকে পৃথকীকরণ, স্বয়ংক্রিয়করণ এবং কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে এবং অযথা হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হারে মূল্য সংযোজন কর প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য তথ্যভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।