জাতীয়

ফ্যামিলি কার্ডে ২৫ হাজার টাকা দিতে পারলে ভালো হতো: সংসদে প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

ফ্যামিলি কার্ডে ২৫ হাজার টাকা দিতে পারলে ভালো হতো: সংসদে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনের সময় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ উল্লেখ করতে গিয়ে ভুলবশত ২৫ হাজার টাকা বলে ফেলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। পরে তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য সংশোধন করে তিনি জানান, প্রকৃত পরিমাণ হবে আড়াই হাজার টাকা।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নারীপ্রধান পরিবারগুলোর নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে কীভাবে একটি পরিবার স্বাবলম্বী হতে পারে, সে বিষয়ে আগেও তিনি সংসদে ব্যাখ্যা দিয়েছেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীপ্রধান পরিবারের হাতে ২৫ হাজার টাকা পৌঁছে দেওয়া হবে। এরপরই নিজের ভুল বুঝতে পেরে বলেন, ‘দুঃখিত, আড়াই হাজার টাকা।’

ভুল সংশোধনের পর হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী বলেন, ২৫ হাজার টাকা দিতে পারলে আরও ভালো হতো। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ভবিষ্যতে যেন সরকার সেই সামর্থ্য অর্জন করতে পারে এবং আড়াই হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা করে সহায়তা দিতে সক্ষম হয়।