জাতীয়

রাত ১টার মধ্যে দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

রাত ১টার মধ্যে দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  
ছবিঃ সংগৃহীত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বেচ্চ ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
পূর্বাভাসে জানানো হয়, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।