জাতীয়

পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  
ছবিঃ সংগৃহীত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার সতর্কবর্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।