জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনি ভিত্তি ছাড়া কোনো গণভোট আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, যমুনার ভেতরে বসে কায়দা করে জারি করা আদেশের ভিত্তিতে গণভোট আয়োজনের চেষ্টা সম্পূর্ণ অবৈধ।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের জন্য সুস্পষ্ট আইনি কাঠামো থাকা জরুরি। জনগণের মতামতকে অবশ্যই সম্মান করতে হবে, তবে কোন বিষয়কে কেন্দ্র করে গণভোট হবে, সেটিও পরিষ্কার থাকা প্রয়োজন। তিনি জানান, জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের অবস্থান যাচাই করতে আইনি ভিত্তি তৈরি করে গণভোট দেওয়ার প্রস্তাব তিনি নিজেই জাতীয় ঐকমত্য কমিশনে তুলেছিলেন। কিন্তু পরে সেই অবস্থান থেকে সংশ্লিষ্টরা সরে গেছেন।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা ছাড়াই এককভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যমুনার অভ্যন্তরে বসে কায়দা-কানুন করে জারি করা এই আদেশ আইনি দৃষ্টিতে শুরু থেকেই বাতিল বা অকার্যকর। এ ধরনের আদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায়। তবে বিরোধী দল এই প্রক্রিয়ায় সহযোগিতা না করে সংবিধান সংস্কার কমিটি থেকে ওয়াকআউট করেছে।

তিনি বিরোধী দলকে সংসদে ফিরে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।