জাতীয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে তাকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি-তে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরে।