জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পার্শ্ব বৈঠকে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন এবং তেত্রিশতম আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
জাতীয় নিয়ে আরও পড়ুন