জাতীয়
ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
মৃদু মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় নিয়ে আরও পড়ুন