জাতীয়

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ
ছবিঃ সংগৃহীত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন দুপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল প্রকাশের পরেই গেজেট প্রকাশ করা হবে। আর শুক্রবার সন্ধ্যায় হবে শপথ।
 
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

এদিকে নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে হবে রাষ্ট্রপকেনির্বাচনে ভোটগ্রহণ।
 
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।