জাতীয়

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পটির আয়োজন করা হয়।

বিএনপি মিডিয়া সেলের তথ্যানুযায়ী, ক্যাম্পে ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

ক্যাম্প পরিদর্শনের সময় ডা. জুবাইদা রহমান কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।