জাতীয়

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছে।

বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে পদায়ন করা হয়েছে।