জাতীয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারেক রহমান। পরে সেখানে দোয়া ও মোনাজাত শেষে তিনি বৃক্ষরোপণ করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।