জাতীয়
সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার বিএনপির গণমাধ্যম বিষয়ক সেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এ তথ্য জানানো হয়েছে।
দলটির গণমাধ্যম বিষয়ক সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন মির্জা আব্বাস।
এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন বিএনপির এই নেতা।
দেশে ফেরার পরদিনই বৃহস্পতিবার জাতীয় সংসদে গিয়ে নিজ কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন