জাতীয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও অংশ নেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, আলোচনা সভাকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কর্মসূচির ঘোষণা দেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন