জাতীয়

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। সোমবার ১৯ অক্টোবর বেলা দুইটার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এদিন দুপুরে পুরান ঢাকার নিজ বাসা থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেন তিনি।

এ সময় ইশরাক হোসেন বলেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

এর আগে শনিবার ১৭ অক্টোবর ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনা ও সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।