বাংলাদেশ
প্রথম রোজায় দেশের আকাশে চাঁদ ও শুক্র গ্রহের বিরল দৃশ্য
২৫ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম
প্রথম রোজায় দেশের আকাশে চাঁদ ও শুক্র গ্রহের বিরল দৃশ্য
-
শুক্রবার সন্ধ্যায় প্রথম রোজার ইফতারের পরই আকাশে সবার চোখ আটকে যায় বিরল এই দৃশ্য দেখে। বাঁকা চাঁদের নিচে দেখা গেছে এক আলোকবিন্দুর। চাঁদ ও ওই আলোকবিন্দুর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে নেটিজেনরা। অনেকেই ক্যাপশনে লিখেছেন, ‘এটি দেখতে ঠিক আরবি হরফ ‘বা’ এর মতো।
-
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের আকাশে এ দৃশ্য দেখা যায়। আজ চাঁদ ও শুক্র গ্রহের ব্যবধান ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি। অনেকেই অজান্তে এদিন সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ফটো পোস্ট এর বন্যা। সেই ছবি দেখে আরও বেশি মানুষ এই দৃশ্য দেখতে বাড়ির ছাদে ভিড় করেন।