-
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ প্রেট্টোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডে(ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।