-
এর আগে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মালিকরা। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বৈঠকে অংশ নেন।