-
বঙ্গবন্ধু ঘর থেকে নামার সময় সিঁড়ির নিচে অবস্থান নেয় রিসালদার মোসলেহ উদ্দিন ও নায়েব রিসালদার সারোয়ার হোসেন। তাদের হাতের স্টেনগানের বুলেট ঝাঁজরা করে দেয় বঙ্গবন্ধুর দেহ। রক্তে ভেজা বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে থাকে সিঁড়ির ওপর। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সেই রক্তের স্রোত।