-
খালেদ আহমেদ সিলেটে জন্মগ্রহণকারী প্রথিতযশা বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন।