-
ইমরুল কায়েস মেহেরপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার কায়েস মূলত বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। দলের প্রয়োজনে মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ঘরোয়া ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স ও খুলনা বিভাগীয় দলে খেলছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ এ দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ দলে খেলেছেন।