-
ফরাসি গণমাধ্যম লা পারিসিয়েনের দেওয়া তথ্য অনুযায়ী, পিএসজি ম্যানচেস্টার সিটিকে অনুরোধ করেছে, নেইমারকে যেন তারা দলে নেয়! তবে এ গুঞ্জন ডালাপালা মেলার আগেই থামিয়ে দিতে এগিয়ে এসেছেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। জানিয়ে দিয়েছেন, নেইমারকে দলে টানার কোনো ইচ্ছেই নেই তাঁর।