রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক গোলাম আযম: এহসানুল মাহবুব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক গোলাম আযম: এহসানুল মাহবুব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিশ্চিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন যদি বিগত দিনের মতো “পাতানো নির্বাচন” হিসেবে অনুষ্ঠিত হয়, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারবিহীন নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত হিসেবে ধরা হয়েছে। আজকের রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিল।’

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।