রাজনীতি

জামায়াতের আমিরসহ শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

জামায়াতের আমিরসহ শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সাত শীর্ষ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের চলাচল ও প্রচারণার সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া অপরিহার্য।

ইসির নির্দেশ অনুযায়ী নিরাপত্তা পাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার বরাবর নিরাপত্তার আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।