রাজনীতি
ফজরের নামাজ শেষে সড়ক পরিষ্কারের কাজে নামলেন বিরোধীদলের নেতা
সংস্কারের মাধ্যমে দেশকে সব ধরনের ‘আবর্জনা’ থেকে মুক্ত করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি জানান, প্রতিদিন ফজরের নামাজের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর স্কুলের সামনে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মিরপুর ও কাফরুল এলাকাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ উদ্যোগে সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ঢাকায় অবস্থান করলে নিজে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলেও একই কর্মসূচি চালিয়ে যাবেন।
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করাকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে কোনো ধরনের ছাড় দেবে না তার দল।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ‘জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধী দলীয় নেতা হতে পারতাম না।’ তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।